বিভাগীয় মতবিনিময় সভা ও মার্কেটিং এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর
Published: 01-12-2025 Updated: 01-12-2025 10:39:47
মার্কেটিং বিভাগের পক্ষ থেকে আজ ১লা ডিসেম্বর, সোমবার, সকাল ১০:৩০ টায় কীর্তনখোলা হলে বিভাগীয় মতবিনিময় সভা ও মার্কেটিং এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল কাইয়্যুম স্যারসহ বিভাগের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উত্ত মতবিনিময় সভায় ২০২৪-২৫ মার্কেটিং এসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দেয়া হয়, এবং নতুন (২০২৫-২৬) মার্কেটিং এসোসিয়েশনের কমিটিতে দ্বায়িত্ব হস্তান্তর করা হয়। এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক ব্যক্তব্য, প্রশ্নের জবাব দেন বিভাগের শিক্ষকরা।
