University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

“মেটা ভেরিফায়েড হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ,” যুক্ত হলো ‘ব্লু ব্যাজ’

Published: 05-10-2026

latest news
বরিশাল বিশ্ববিদ্যালয়,
০৫ অক্টোবর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্য স্বীকৃতি অর্জন করেছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। তথ্য ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ফেসবুক পেজটি আনুষ্ঠানিকভাবে মেটা ভেরিফায়েড করা হয়েছে। পেজটির নামের পাশে এখন শোভা পাচ্ছে নির্ভরযোগ্যতার প্রতীক ‘ব্লু ব্যাজ’ বা নীল টিক চিহ্ন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুকে একাধিক পেজ থাকায় সাধারণ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা প্রায়ই বিভ্রান্তিতে পড়তেন। সেই বিভ্রান্তি দূর করতে এবং বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তথ্যের সত্যতা নিশ্চিতে এই ভেরিফিকেশনের উদ্যোগ নেওয়া হয়। মেটা কর্তৃপক্ষের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পর এই স্বীকৃতি মিলেছে।
এখন থেকে একমাত্র এই ভেরিফাইড (https://www.facebook.com/buniv) পেজের মাধ্যমেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রাতিষ্ঠানিক তথ্য নির্ভরযোগ্য উপায়ে সবার কাছে পৌঁছে যাবে।এর ফলে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল নিরাপত্তা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।

মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)