University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুসলিম নারী সায়েন্স নেটওয়ার্কের যাত্রা শুরু

Published: 03-03-2026

latest news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে International Society of Muslim Women in Science (ISMWS)-এর নতুন চ্যাপ্টার যাত্রা শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চ্যাপ্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ISMWS এর প্রতিষ্ঠাতা  ওহাইও স্টেট ইউনিভার্সিটির ডা. সুলতানা এন নাহার। প্রধান আলোচক তার আলোচনায় বলেন, সাইন্স ব্যাতিত বর্তমানে কোনো কিছুই সম্ভব না। গবেষণায় মুসলিম নারী শিক্ষার্থীদের সম্ভাবনার কথা বলেন। বিজ্ঞানে তিনি মুসলিম বিশ্বের নারীদের ইতিহাসও তুলে ধরেন। কিভাবে নারীরা গবেষনায় অংশ নিয়েছে। তিনি বলেন, পোশাক কখনোই কোনো প্রতিবন্ধকতা হতে পারে না, যদি নারির ইচ্ছা শক্তি এবং সংকল্প দৃড় থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌসী কাদরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় মুসলিম নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখার ওপর গুরুত্বারোপ করেন।  সভাপতির বক্তব্যে ড. রহিমা নাসরিন বলেন, "এই প্ল্যাটফর্মটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য গবেষণার এক নতুন দুয়ার খুলে দেবে। ISMWS-এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ ও উচ্চতর শিক্ষার তথ্য ও সুযোগ পাবে।"

উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সুলতানা এন. নাহারের হাত ধরে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংস্থাটি বর্তমানে বিশ্বের বহু দেশে নারী বিজ্ঞানীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।