University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

🏸 আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০২৬

Published: 03-02-2026

latest news

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগের ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টজুড়ে তাদের ধারাবাহিক ভালো খেলা ও দলগত সমন্বয় সবার নজর কাড়ে।

ফাইনাল ম্যাচে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে তারা শেষ পর্যন্ত রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবুও তাদের এই সাফল্য বিভাগের জন্য গর্বের বিষয়।

অন্যদিকে, মার্কেটিং বিভাগের মেয়েরা শুরু থেকেই ভালো খেললেও ‘রোড টু ফাইনাল’-এ গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। গুরুত্বপূর্ণ ম্যাচে তারা প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে ফাইনালে উঠতে পারেনি।

তবে ছেলেদের রানার আপ হওয়া এবং মেয়েদের লড়াকু পারফরম্যান্স—দুটিই প্রমাণ করে যে, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা খেলাধুলার ক্ষেত্রেও সমানভাবে এগিয়ে রয়েছে।

✨ তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।