আন্ত:ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫
Published: 15-12-2025
বরিশাল বিশ্ববিদ্যালয় মার্কেটিং এসোসিয়েশনের উদ্যোগে এবং মার্কেটিং বিভাগের সহযোগিতায় গত ১১ ডিসেম্বর ২০২৫ রাতে প্রথমবারের মত আয়োজিত "আন্ত:ব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫" সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় শাহিনুর রহমান স্যার মাঠে উপস্থিত থেকে ছেলে-মেয়ে উভয়ের খেলা উদ্বোধন করে দেন এবং শ্রদ্ধেয় মহিউদ্দিন সাব্বির স্যার মাঠে এসে টুর্নামেন্টের অবস্থা পর্যবেক্ষণ করে যান।
মেয়েদের মধ্যে রানার্সআপ হয় ১১তম ব্যাচের সুমাইয়া-সুপ্তি এবং চ্যাম্পিয়ন হয় ১০ ব্যাচের রক্তিমা-আন্তারা।
ছেলেদের মধ্যে রানার্সআপ হয় ১৩তম ব্যাচের তামিম-রিক্ত এবং চ্যাম্পিয়ন হয় ১১তম ব্যাচের ফয়সাল-নাইম।
১৫ ডিসেম্বর ২০২৫ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমকে মেডেল, ট্রফি এবং প্রাইজমানি প্রদান করেন বিভাগের সম্মানিত শিক্ষকরা।
