ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর সাথে ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-পেশাগত অংশীদারিত্ব জোরদারকরণের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত
Published: 21-08-2026
ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর সাথে ১৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-পেশাগত অংশীদারিত্ব জোরদারকরণের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
২০ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারের সিএ ভবনে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ও (University of Barishal) অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত চুক্তির মাধ্যমে মোট ২৫টি বিভাগের অনুমোদিত প্রতিনিধিরা ICAB-এর সাথে বিদ্যমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান ও পেশাগত শিক্ষায় বিশেষ সুবিধা, ছাড় এবং নতুন নতুন সুযোগ-সুবিধা লাভ করবে।
