জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ
Published: 03-08-2026
জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) ড. সাদেকুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির, প্রক্টর মেহেদী হাসান সোহাগ, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজিস সাদিক, সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. গাজী সাখাওয়াত হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ৩ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
