University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. মোঃ সাত্তার মন্ডল ১৭ মে ২০২৬ তারিখ তাঁর প্রিয় ছাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মামুন অর রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাত

Published: 18-05-2026

latest news

পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. মোঃ সাত্তার মন্ডল ১৭ মে ২০২৬ তারিখ তাঁর প্রিয় ছাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মামুন অর রশিদ এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তাঁর সাথে ছিলেন ফাউন্ডেশন অব এনভায়রনমেন্টাল এডুকেশন এর নির্বাহী পরিচালক বিধান চন্দ্রসহ দক্ষিণ কোরিয়ার একটি রিসার্চ ফেলো দল। তাঁরা সুন্দরবনের ম্যানগ্রোভ ও পরিবেশ নিয়ে কাজ করছেন। সাক্ষাতকালে তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং  মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই টিমে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেন।