বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ডি-নথি বিষয়ক কর্মশালার উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
Published: 25-07-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ডি-নথি বিষয়ক কর্মশালার উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন বিভাগ ও অফিসের প্রধানগণ এবং তাদের মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করে উপাচার্য মহোদয় বলেন, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলা আনায়নে ডি-নথি তথা ই-ফাইলিং এর গুরুত্ব অপরিসীম।বর্তমান বাস্তবতায় সেবা প্রদান যাতে সহজলভ্য হয় এক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। আর আমরা কাজ করি শিক্ষার্থীদের কল্যাণে,তাই তারা যাতে দ্রুত সেবা পেতে পারে সে লক্ষ্যে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এধরনের কর্মশালার আয়োজন দাপ্তরিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।কর্মশালায় অংশগ্রহণের জন্য উপাচার্য মহোদয় সকলকে ধন্যবাদ জানান।