বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'লেখকের মুখোমুখি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Published: 07-10-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়,০৭ অক্টোবর ২০২৬।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিশেষ সেমিনার ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর ২০২৬ (বুধবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার’ এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এসময় উপাচার্য মহোদয় সেমিনারে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হারুন হাবিব কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারকেও ধন্যবাদ জানান এ জাতীয় সেমিনার আয়োজনের জন্য। এতে মূখ্য বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন খ্যাতনামা লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মহসিনা হোসাইন।
সেমিনারে লেখক হারুন হাবীব তাঁর জীবন সংগ্রাম, সাহিত্যচর্চা ও মুক্তিযুদ্ধের স্মৃতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। শিক্ষার্থীরা এই অংশগ্রহণমূলক সেমিনারে সরাসরি লেখকের সাথে আলোচনায় অংশ নেন এবং তাঁদের নানা ভাবনার কথা বিনিময় করেন। অনুষ্ঠানটির আয়োজক জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাহিত্য ও গবেষণাভিত্তিক চর্চায় উৎসাহিত করতে এমন আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
