বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে “ইলেকট্রনিক ব্যাংকিং বুথ” স্থাপনে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
Published: 01-09-2026
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ" স্থাপন বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২ টায় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, সামাজিক উন্নয়ন এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এর আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন সেবা প্রদানের লক্ষে পূবালী ব্যাংক পিএলসি হতে ১টি বাস হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির, প্রক্টর মোঃ মেহেদী হাসান সোহাগ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ সাদেকুর রহমান, পরিবহন পুলের ম্যানেজার মোঃ উজ্জ্বল হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ হুমায়ুন কবির, পূবালী ব্যাংক পিএলসির উধ্বর্তন কর্তৃপক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
