University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত

Published: 29-10-2026

latest news

বরিশাল বিশ্ববিদ্যালয়,

২৯ অক্টোবর ২০২৬।


পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে  ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে । বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউটের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ। এছাড়া  বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা ও সদস্যরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। 

কর্মসূচির শুরুতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। 


পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ বলেন, ​একটি পরিষ্কার ও সুন্দর ক্যাম্পাস আমাদের মানসিক প্রশান্তির পাশাপাশি পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম শুধু প্রতীকী নয়, বরং আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের গঠনমূলক কার্যক্রমে সবসময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।


মো. ফয়সল মাহমুদ

উপপরিচালক (জনসংযোগ)