University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের মান‍্যবর রাষ্ট্রদূতের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Published: 13-08-2026

latest news


বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল (Joris van Bommel) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। সন্ধ্যায় বরিশাল নগরীর গ্রান্ডপার্ক হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা যাতে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে অগ্রাধিকার পেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে মান‍্যবর রাষ্ট্রদূত এর সাথে বিশদ আলোচনা করেন উপাচার্য মহোদয়। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের পরিচালক মোহাম্মদ রিসালাত রফিক উপস্থিত ছিলেন। 


মো.ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)