বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অংশগ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ
Published: 12-09-2026
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটারে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার সকালে এ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বরিশাল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারটি প্রজেক্ট প্রদর্শন করা হয় যা আগামীকাল ও পরশু চলমান থাকবে ।
প্রজেক্টগুলো হলো:
প্রজেক্ট-১ বায়োনিক হ্যান্ড: প্রযুক্তির শক্তিতে ফিরে আসুক স্বাভাবিক জীবনের স্পর্শ। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যাদের হাত নেই, তাদের দৈনন্দিন কাজকে একটু সহজ করে দেওয়া। এটা একটি কৃত্রিম হাত তৈরি করার চেষ্টা, যেটা মানুষের পেশির সংকেত বুঝে নড়াচড়া করতে পারবে।
প্রজেক্ট-২: Thunderbolt, এটি একটি প্রতিরক্ষা-প্রযুক্তি ভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কন্ট্রোল সিস্টেম, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চগতির প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমাদের উদ্দেশ্য হলো এসব প্রযুক্তি নিজেদের দেশে তৈরি ও উন্নত করার অভিজ্ঞতা অর্জন করা।
প্রজেক্ট-৩: SmartHeat Dhaka: Al Agent for Urban Heat Prediction, Mitigation & Smart City Planning
প্রজেক্ট-৪: Decision Support System for Chemotherapy
ববির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল, রায়হান মিয়া এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মিনহাজুল ইসলাম উদ্ভাবনী প্রজেক্টসমূহ দর্শনার্থীদের কাছে উপস্থাপন করেন।বিশ্ববিদ্যালয়ের পক্ষে সার্বিকভাবে কার্যক্রম সমন্বয় করেন ড. রাহাত হোসাইন ফয়সাল ও ড. মোঃ খোরশেদ আলম।বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে বেশ প্রশংসা অর্জন করেছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী স্টল পরিদর্শন করেছেন এবং শিক্ষক শিক্ষার্থীদর উৎসাহিত করেছেন।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
