বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী হুসাইন গোলদারের মৃত্যুতে ববি উপাচার্যের শোক প্রকাশ
Published: 17-08-2026
“শোক বার্তা”
বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৬।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী হুসাইন গোলদার দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অদ্য ১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৫ টায় মৃত্যুবরণ করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন” - তিনি ভারতের তামিলনাড়ুর ভেলোর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে বাংলাদেশে ফেরার পথে ভারতের অন্ধ্রপ্রদেশ অঞ্চল পেরিয়ে মৃত্যুবরণ করেন।মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এক শোকবার্তায় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী হুসাইন গোলদারের এ অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও মেনে নেওয়ার মতো নয়। তার মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় ও মেধাবী শিক্ষার্থীকে হারালাম। তার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনোদিন পূরণ হওয়ার নয়।
আমি মরহুম হুসাইন গোলদারের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা মরহুমের পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দান করুন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
মো. ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
