University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

QS Bangladesh Forum 2026-এ University of Barishal-এর অংশগ্রহণ

Published: 17-08-2026

latest news

QS Bangladesh Forum 2026-এ University of Barishal-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অবস্থান, ভবিষ্যৎ দক্ষতা, কর্মসংস্থান উপযোগিতা, একাডেমিক প্রস্তুতি এবং অর্থনৈতিক রূপান্তরের সঙ্গে বিশ্ববিদ্যালয় গুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ১৭ আগষ্ট ২০২৬ তারিখ দিনব্যাপী হোটেল শেরাটন, বনানী, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে University of Barishal- এর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক মনোনীত Ranking Committee- এর Convenor এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিসালাত রফিক এবং Member Secretary Dr. Md. Shakhawat Hossain, Associate Professor, Department of Management Studies।

QS World Future Skills Index 2027-এর আলোচনায় বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়। বাংলাদেশের সামগ্রিক স্কোর 46.6 এবং বৈশ্বিক অবস্থান ৬৭তম। একই সঙ্গে Skills Alignment, Academic Readiness, Future of Work এবং Economic Transformation— এই চারটি গুরুত্বপূর্ণ সূচকে বাংলাদেশের অবস্থান ও উন্নয়নের সুযোগ তুলে ধরা হয়।

University of Barishal-এর জন্য এ ধরনের আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ আন্তর্জাতিক র‍্যাংকিং, গবেষণা ও উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

University of Barishal একটি আন্তর্জাতিকভাবে দৃশ্যমান, গবেষণাভিত্তিক, উদ্ভাবনী ও ভবিষ্যৎ-দক্ষতাসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


মো.ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)