University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শোকবার্তা

Published: 14-07-2026

latest news

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ তা‌রি‌খে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলা‌দে‌শে এক‌দি‌নের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হ‌য়ে‌ছে।  এর অংশ হিসেবে আগামীকাল বুধবার, ১৫ জুলাই ২০২৬ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরবাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজা‌তে সং‌শ্লিষ্ট সকল‌কে অংশগ্রহ‌ণের অনু‌রোধ করা হ‌লো।


কর্তৃপক্ষের নির্দেশক্রমে 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

বরিশাল বিশ্ববিদ্যালয়