University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

Published: 20-08-2026

latest news

“অভিনন্দন বার্তা”

বরিশাল বিশ্ববিদ্যালয়,২০ আগস্ট ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় ববি উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের  মহামান্য রাষ্ট্রপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নব দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন । বার্তায়,  মহামান্য রাষ্ট্রপতির বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে, বিশেষ করে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য ।

অভিনন্দন  বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন, একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমাদের প্রত্যাশা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। এ সময়  ববি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির  সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।


মো.ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)

বরিশাল বিশ্ববিদ্যালয়।